শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স করা বন্দুক দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
expand
লাইসেন্স করা বন্দুক দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম নজু (৬০) নামের এক কাপড় ব্যবসায়ী নিজের লাইসেন্সকৃত দোনালা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম স্থানীয় আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের আলাদা কক্ষে রেখে তিনি নিজের গলায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাবেক কমিশনার সোহেল আরমান বলেন, নজু দীর্ঘদিন কাপড়ের ব্যবসা করতেন এবং ব্যাংকের সঙ্গে আর্থিক লেনদেন ছিল। তবে আত্মহত্যার কারণ স্পষ্ট নয়।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর জানান, নিহত ব্যবসায়ীর প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা ঋণ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পারিবারিক সমস্যা থেকেও এ ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন