

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ প্রায় আট বছর পর ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সৈয়দ আলী হাসানকে আহ্বায়ক এবং সাইদুল ইসলাম রনিকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাহউদ্দীন, যুগ্ম আহ্বায়ক যুবায়ের তালুকদার মিসকাত, কেশব সুমন সরকার, তাওহিদ হোসেন ও মো. মুবিনুল ইসলাম সাদ্দাম।
এর আগে ২০১৮ সালের ৫ জুন মো. আরিফুর রহমানকে সভাপতি এবং গিয়াস সরদার দিপুকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই কমিটি দায়িত্ব পালন করে আসছিল।
নতুন আহ্বায়ক কমিটি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বিএনপির স্থানীয় জ্যেষ্ঠ নেতারা জানান, আগের কমিটি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং নতুন নেতৃত্বও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশা করছেন।
সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
নবনিযুক্ত আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, দল ত্যাগীদের মূল্যায়ন করেছে। অতীতে দলের জন্য রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। এখন যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব।
মন্তব্য করুন