

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিলনির্ভর একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
আগামী ৫ ও ৬ মে (মঙ্গলবার ও বুধবার) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে ওই ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, বিভিন্ন প্রামাণ্য দলিল, তৎকালীন সংবাদ প্রতিবেদন এবং নিহতদের স্মৃতিচারণ তুলে ধরা হবে। এছাড়া তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা পর্বও থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে ৫ মে বিকাল ৩টায়। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরাও অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আয়োজকদের মতে, এ প্রদর্শনীর উদ্দেশ্য হলো ঘটনাটিকে ঘিরে সংগৃহীত তথ্য ও দলিল সংরক্ষণ, বিষয়টি সম্পর্কে দলিলভিত্তিক উপস্থাপনা এবং নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করা। সংশ্লিষ্ট সকলকে প্রদর্শনীতে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
মন্তব্য করুন
