শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ভাইরাল ক্রেয়ন আর্ট ট্রেন্ড, বানাবেন যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ছে হাতে আঁকা রঙিন সব প্রোফাইল কোথাও উজ্জ্বল ক্রেয়ন রঙে আঁকা নিজের ছবি, আবার কোথাও শিশুর হাতের ছোঁয়ায় ফুটে ওঠা ডিজিটাল প্রোফাইল ইন্টারফেস। যান্ত্রিক ডিজিটাল পর্দার মাঝে শৈশবের নস্টালজিয়া আর সৃজনশীলতার এক অপূর্ব মিশেল ঘটিয়েছে এই নতুন ‘ক্রেয়ন আর্ট’ ট্রেন্ড।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাধারণ স্ক্রিনশটকে কীভাবে এক মায়াবী শিশুতোষ রূপ দেওয়া হচ্ছে, তা নিয়ে মেতেছে নেটিজেনরা। আপনার বর্তমান ফেসবুক প্রোফাইল বা কভার ফটোটিকে মুহুর্তেই ১০ বছরের কোনো শিশুর আঁকা ছবির মতো বানিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন এই ট্রেন্ড।

কীভাবে এটি কাজ করে?

মূলত শক্তিশালী ইমেজ জেনারেশন মডেল (যেমন: Nano Banana 2) ব্যবহার করে সাধারণ ছবিকে একটি স্কেচ বা ড্রয়িং স্টাইলে রূপান্তর করা হচ্ছে। এটি শুধু একটি ফিল্টার নয়, বরং পুরো ইন্টারফেসটিকে নতুন করে ‘রিবিল্ড’ করে।

যেভাবে বানাবেন এই ছবি

১. টুল নির্বাচন: প্রথমে এমন একটি এআই প্ল্যাটফর্ম বেছে নিন যেটি ইমেজ জেনারেশন সাপোর্ট করে (যেমন: Gemini, chatgpt)। যদিও সুন্দর ও আর্কষণীয় ছবি তৈরি করে চ্যাটজিপিটি।

২. স্ক্রিনশট আপলোড: আপনার প্রোফাইলের একটি পরিষ্কার স্ক্রিনশট নিন এবং সেটি চ্যাটবক্সে আপলোড করুন। ৩. ছবিটিকে কী স্টাইলে দেখতে চান, তা সুনির্দিষ্টভাবে কমান্ড বা প্রম্পট আকারে দিন। কিছু প্রম্পট নিচে দেওয়া হলো। ৪. আপনি চাইলে অতিরিক্ত উপাদান যেমন—তারা, ফুল বা রঙিন ক্যান্ডি যুক্ত করার কথা বলতে পারেন। আপনি নিচের প্রম্পটগুলো কপি করে ব্যবহার করতে পারেন: > প্রম্পট ১ (সাধারণ প্রোফাইলের জন্য): Recreate the attached Facebook profile screenshot in a cute crayon drawing style. Make it look like it was drawn by a 10-year-old on a sheet of white paper. Use bright, playful colors and simplify all icons. Add small stars and hearts around the profile picture.

> প্রম্পট ২ (অ্যাভাটর বা ইলাস্ট্রেশন স্টাইল): Transform this image into a hand-drawn illustration with wax crayons. Keep the text readable but in a handwritten font. Add cute clouds and flowers in the background to give it a childlike, innocent vibe. Use a completely different color palette from the original."

> প্রম্পট ৩: Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.

নিরাপত্তা সতর্কতা: এই ধরনের ছবি তৈরির সময় খেয়াল রাখবেন যেন আপনার প্রোফাইলের খুব সংবেদনশীল তথ্য (যেমন ফোন নম্বর বা ব্যক্তিগত ঠিকানা) প্রকাশ না পায়। স্ক্রিনশট দেওয়ার আগে সেগুলো হাইড বা ব্লার করে নিবেন। না হয় ব্যক্তিগত তথ্য অন্যজনের কাছে খুব সহজেই চলে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন