শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সূত্র ধরে পদক্ষেপ নিতে হবে: হোসেন জিল্লুর

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:৫১ পিএম
ভার্চ্যুয়াল সংলাপে বক্তারা
expand
ভার্চ্যুয়াল সংলাপে বক্তারা

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সূত্র ধরে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, জ্বালানি সংকট সাময়িক বিষয় নয়, বরং মধ্যমেয়াদি চ্যালেঞ্জ। সমস্যার সমাধান না হলে আবার এই সংকট হতে পারে।

শনিবার (২ মে) ভার্চ্যুয়ালি আয়োজিত পিপিআরসি'র ‘জ্বালানির ফাঁদে বন্দী অর্থনীতি’ শীর্ষক নীতি সংলাপে এ কথা বলেন তিনি।

হোসেন জিল্লুর রহমান জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পদক্ষেপ নিতে এ সংকট সুযোগ হিসেবে কাজে লাগানো যেতে পারে। সেই সঙ্গে সংকটের সময় অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি বলেও মনে করেন তিনি।

এসময় আরও আলোচনা করেন জ্বালানি, শিল্প ও কৃষি খাতের বিশেষজ্ঞরা।

আলোচনায় সামাজিক শৃঙ্খলা নিয়ে কথা বলেন সাবেক পুলিশ প্রধান খোদা বকশ চৌধুরী। সরবরাহ ও দাম নিয়ে বক্তব্য দেন পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

সেমিনারে আরও কথা বলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান, কৃষি অর্থনীতিবিদ এম এ সাত্তার মণ্ডল, ট্রেড সার্ভিসেস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, এই পরিস্থিতিতে জ্বালানিসংকট সাময়িক মনে না করে মধ্যমেয়াদি চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। এই পরিস্থিতিতে তেলের মজুত বৃদ্ধিতে জোর দিয়েছেন। একই সাথে পরিশোধন সক্ষমতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন