মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভয় ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় আটকানো যাবে না: শেখ নেয়ামুল করিম

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম
সংবাদ সম্মেলন
expand
সংবাদ সম্মেলন

হামলা, অগ্নিসংযোগ, ভয় ভীতি দেখিয়ে দাঁড়িপাল্লার বিজয় আটকানো যাবে না বলে জানিয়েছেন ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জামায়াতের প্রার্থী বলেন, দাঁড়িপাল্লা একটি শান্তির প্রতীক। নির্বাচনের সময় যতোই ঘনিয়ে আসছে, ততই দাঁড়িপাল্লার বিজয় সুনিশ্চিত হচ্ছে। এটা দেখে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা বিশেষ করে নারী ভোটাররা যাতে কেন্দ্রে না যায়, সেজন্য ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। নির্বাচনী কার্যালয়ে আগুন, কর্মী সমর্থকদের ওপর হামলা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে। এসব করে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তাঁরা। আমাদের বিশ^াস কোন কিছুর বিনিময়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। তিনি এ ধরণের অপতৎপরতা বন্ধ করার আহ্বান জানান। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তুমূলক শাস্তির দাবিও জানান শেখ নেয়ামুল করিম।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ যিনি, তিনি আমাদের ভাবি। আমি তাকে সম্মানের স্থানে রাখি। তিনি বিজয়ী হলে আমি তাকে সবধরণের সহযোগিতা করবো। আমার প্রত্যাশা আমি বিজয়ী হলে তিনিও আমাকে সহযোগিতা করবেন। আমরা নলছিটি-ঝালকাঠিকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা ও দাঁড়িপাল্লায় ভোট কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমি অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, এবি পার্টির নেতা শেখ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন