শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় যুবদলের এক নেতাকে অব্যাহতি, আরো দুই নেতাকে চূড়ান্ত সতর্ক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ এএম
শহীদুল ইসলাম শহীদ
expand

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন্দ্র থেকে এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপর এক বিজ্ঞপ্তিতে মাগুরা ও যশোরের শীর্ষ দুই নেতাকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। এর আগেও এই দুই নেতাকে শো-কজ করা হয়েছিল।

এবারের বার্তায় বলা হয়, জেলা যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও তাদের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ কেন্দ্রীয় কমিটির নিকট উত্থাপিত হয়েছে। সংগঠনবিরোধী এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা জাতীয়তাবাদী যুবদলের জন্য দুঃখজনক ও বিব্রতকর।

দলীয় নীতি ও শৃঙ্খলাপরিপন্থি কার্যক্রম থেকে বিরত থেকে সতর্কতার সাথে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়ে ওই দুই নেতার উদ্দেশে বলা হয়, এর ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank