

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিফাতুজ্জামান রিফাত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আজাদ ওরফে ‘বোমারু আজাদ’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রিফাতুজ্জামান রিফাত যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে। অপর আসামি আজাদ ওরফে ‘বোমারু আজাদ’ চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের আয়ুব আলী মোড়লের ছেলে।
পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সংশ্লিষ্টতা ও মামলার অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।


