

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের উপশহর এলাকার যুবলীগ নেতা মুনসুর আলমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাত ৩টার দিকে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
মুনসুর আলম যশোর শহরের উপশহর সি-ব্লক এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের এসআই বাবলা দাশ জানান, সম্প্রতি যশোরের রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মুনসুর আলম এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশের দাবি, আত্মগোপনে থাকা অবস্থায় মুনসুর আলম বিভিন্ন নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য পাওয়া যায়। তার অবস্থান শনাক্ত হওয়ার পর রোববার রাতে ডিবি পুলিশের একটি দল মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের পর মুনসুর আলমকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।