মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ১০:০৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার–এর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) নূর আলম পান্নু।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা থেকে সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়, শাহীন চাকলাদার তাঁর লাইসেন্স করা পিস্তল (নং-৬৯৪৪৬) নির্ধারিত সময়ের মধ্যে জমা দেননি। পরবর্তীতে তদন্তে জানা যায়, তিনি অস্ত্রটি সঙ্গে নিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হলে শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন