সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ভেজাল মবিল কারখানায় অভিযান, আটক ১

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৪:৫৪ পিএম
যশোরে ভেজাল মবিল কারখানায় অভিযানে আটক ১
expand
যশোরে ভেজাল মবিল কারখানায় অভিযানে আটক ১

যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল মবিল তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় কারখানায় ব্যবহৃত বিপুল পরিমাণ কাঁচামাল, মেশিন ও প্রস্তুতকৃত পণ্য উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ মে ২০২৬ সন্ধ্যায় কোতয়ালী থানার সার্কিট হাউজ এলাকায় দায়িত্ব পালনকালে এসআই মো. জুয়েল হোসেন গোপন তথ্য পান যে কাজীপাড়া পুরাতন কসবায় একটি বাসাবাড়িতে ভেজাল মবিল তৈরি করে বাজারজাত করা হচ্ছে। রাত ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে গিয়ে পুলিশ দেখতে পায়, মাহফুজুর রহমান খান (৬২)-এর চারতলা বাড়ির নিচতলায় একটি অস্থায়ী কারখানা গড়ে তুলে বিভিন্ন ব্র্যান্ডের নাম ও লোগো নকল করে ভেজাল মবিল প্রস্তুত করা হচ্ছিল। পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

জেল ভর্তি ২৩টি প্লাস্টিক বোতল,খালি ২৫টি বোতল, একটি একক মোটরচালিত ভর্তি করার মেশিন (ফিলিং মেশিন কন্ট্রোলার),একটি জ্বালানি সিলিং মেশিন (ডিসি মোটর গতিনিয়ন্ত্রকসহ), একটি মিশ্রণ মেশিন,জেল তৈরির কাঁচামাল, ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল, ১০০০টি খালি বোতল, ২টি হাইড্রোলিক তেলের ব্যারেল (একটিতে প্রায় ১০০ লিটার তেল), ১৬৫ লিটার ধারণক্ষমতার একটি লোহার ব্যারেল ভর্তি তেলসহ, বিভিন্ন ব্র্যান্ডের নামে স্টিকার, ইনডাকশন ফয়েল সিলার মেশিন

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামী কোম্পানির ব্র্যান্ড নকল করে প্রতারণার মাধ্যমে এসব ভেজাল পণ্য বাজারে বিক্রি করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ট্রেডমার্ক আইন লঙ্ঘনের অভিযোগে পেনাল কোডের ৪২০, ৪৬৮, ৪৮২, ৪৮৩, ৪৮৫ ও ৪৮৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ বলছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন