শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পূর্ণাঙ্গ আইসিইউ ও ডায়ালোসিস কেন্দ্র চালুর দাবি

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
পূর্ণাঙ্গ আইসিইউ ও ডায়ালোসিস কেন্দ্র চালুর দাবি
expand
পূর্ণাঙ্গ আইসিইউ ও ডায়ালোসিস কেন্দ্র চালুর দাবি

যশোরের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট ও কিডনি ডায়ালোসিস কেন্দ্র চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর যশোর জেলা কমিটি।

বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে এ দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, যশোরসহ পার্শ্ববর্তী ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার লাখো মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিনেও হাসপাতালটি আধুনিকায়নের ছোঁয়া পায়নি এবং চিকিৎসা সেবা ভঙ্গুর অবস্থায় রয়েছে।

করোনা সময়ে ১০ শয্যার একটি আইসিইউ চালু হলেও তা এখনো পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও জনবল না থাকায় আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছেন এবং মূল্যবান সরঞ্জাম নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এছাড়া অনুমোদন থাকা সত্ত্বেও কিডনি ডায়ালোসিস কেন্দ্র চালু না হওয়ায় এই অঞ্চলের বিপুল সংখ্যক রোগীকে দূর-দূরান্তে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

স্মারকলিপিতে দ্রুত একটি পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালু এবং কিডনি ডায়ালোসিস কেন্দ্র স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যশোর জেলা সম্পাদক তসলিম-উর-রহমান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহসান ভিটু, মিজানুর রহমান, নোপলাশ বিশ্বাস, হাবিবুর রহমান যোহন, লায়াবুদ্দিন বাটুল, আজাদ আলী মুন্না, আসাদুজ্জামান পিন্টু, সেতু প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন