বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পচা ও বাসি খাবার বিক্রির দায়ে ‘ক্যাফে নূর’কে জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
expand
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

যশোর শহরের আরএন রোড এলাকায় পচা ও বাসি খাবার বিক্রি এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ‘ক্যাফে নূর’ হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

অভিযান চলাকালে হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে পচা ও বাসি খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা এবং ৪৫ ও ৪৬ ধারায় প্রতারণা ও অবহেলার কারণে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup