

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরে প্রকাশ্যে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় যশোর কোতোয়ালী মডেল থানার আওতাধীন যশোর কেন্দ্রীয় কারাগার-এর পেছনের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
আহত আশিক হোসেন (২৭) কোতোয়ালী উপজেলার বকচর হুশতলা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আর এন রোডে নিজস্ব মোটর পার্টসের ব্যবসা পরিচালনা করেন। জানা গেছে, শেখহাটি ভাবনা তোলা কমার্শিয়াল কলেজের সামনের এলাকা থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে মারধর করে তার কাছে থাকা ব্যবসায়িক নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিরুল কবির জানান, রোগীর শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানা-র ওসি (অপারেশন ) মমিনুল হক বলেন, ঘটনাটি তার জানা ছিল না। খবর পাওয়ার পর হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন দুঃসাহসিক ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন