বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৫ আসনে জামায়াত, ১টিতে ধানের শীষের জয়

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে ৮২৪টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনকালীন সময়ে কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলায় মোট ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অধিকাংশ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, যশোর-১, ২, ৪, ৫ ও ৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে যশোর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয় অর্জন করেছেন।

যশোর-১ আসনে মাওলানা আজিজুর রহমান ১ লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট। যশোর-২ আসনে মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ ১ লাখ ৭৭ হাজার ৪৭২ ভোট পেয়ে জয়ী হন। যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। যশোর-৪ আসনে মোঃ গোলাম রসুল ১ লাখ ৭৪ হাজার ৬২১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যশোর-৫ আসনে গাজী এনামুল হক ১ লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট পেয়ে জয়ী হন। যশোর-৬ আসনে মোঃ মোক্তার আলী ৯১ হাজার ৫৩২ ভোট পেয়ে বিজয়ী হন।

গণভোটের ফলাফলেও অধিকাংশ আসনে ‘হাঁ’ ভোট সংখ্যায় এগিয়ে ছিল। ভোটার উপস্থিতির হার সর্বোচ্চ ছিল যশোর-৬ আসনে ৭৭.৮৪ শতাংশ এবং সর্বনিম্ন ছিল যশোর-৩ আসনে ৬৭.৬৯ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন