

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২২ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কায়বা বিওপি সীমান্ত এলাকা দিয়ে দুষ্কৃতিকারীরা অস্ত্র ও মাদকসহ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে একটি টহল দল কায়বা গ্রামের দাদখালী এলাকায় অবস্থান নেয়।
এ সময় বিজিবি সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বার দিকে আসছে। কাছাকাছি পৌঁছালে তাকে থামতে বললে সে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চীনা পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
মন্তব্য করুন