

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব প্রজেক্টর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাদির শাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দুলাল মিয়া। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় হবে। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন