রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে দুই মুখ-চার চোখের ছাগলছানা দেখতে জনতার ঢল

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ এএম
দুই মুখ-চার চোখের ছাগলছানা
expand
দুই মুখ-চার চোখের ছাগলছানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিরল আকৃতির একটি ছাগলছানার জন্মকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকরুল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জিন্নাহ ফকিরের পালিত একটি ছাগল সম্প্রতি একটি বাচ্চা প্রসব করে। জন্ম নেওয়া ছাগলছানাটির রয়েছে দুটি মুখ ও চারটি চোখ, যা দেখে প্রথমে পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে পড়েন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ ছাগলছানাটিকে এক নজর দেখতে ভিড় করছেন।

স্থানীয়রা জানান, এমন অস্বাভাবিক গঠনের প্রাণী তারা আগে কখনো দেখেননি। অনেকে এটিকে সৃষ্টিকর্তার অপার মহিমার নিদর্শন হিসেবে উল্লেখ করছেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় কৌতূহলী মানুষের সমাগম বাড়ছে।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আল আমিন বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ ধরনের ঘটনা জন্মগত ত্রুটি হিসেবে পরিচিত। ভ্রূণের বিকাশজনিত সমস্যার কারণে এমন অস্বাভাবিক গঠন দেখা দিতে পারে। যদিও এ ধরনের ঘটনা বিরল, বিশ্বের বিভিন্ন স্থানে এর নজির রয়েছে।

বর্তমানে ছাগলছানাটি জীবিত রয়েছে বলে জানা গেছে। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X