

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার পর তাদের একজনের মরদেহ নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেরার পথে লাশবাহী গাড়িটি আবারও সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের আমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর রাবিয়া আক্তারের স্বামী বদিউল আলম জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী রাবিয়া আক্তার, মেয়ের জামাই মিলন মিয়া ও নাতনি মিনা আক্তার নিহত হন।
মেয়ের জামাই ও নাতনির মরদেহ কটিয়াদীতেই দাফন করা হয়েছে। তার স্ত্রীর মরদেহ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলচে নিজ এলাকায় নেওয়ার পথে লাশবাহী গাড়িটি ফের দুর্ঘটনার কবলে পড়ে।
এ ঘটনায় লাশবাহী গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনোতোষ মল্লিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা একটি কাভার্ড ভ্যান সড়কের নিচে পড়ে থাকতে এবং লাশসহ একটি লাশবাহী গাড়ি সড়কে পড়ে থাকতে দেখেন। তবে ঘটনাস্থলে কোনো হতাহত ব্যক্তিকে পাওয়া যায়নি।


