

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গণসংযোগ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামী নেতা কাজী মাওলানা মুখলিছুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কাসিমনগর বাজার এলাকায় তার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল ছোড়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের প্রার্থী ও জেলা আমির মাওলানা মুখলিছুর রহমান ওইদিন ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রাজাপুর চৌধুরী বাড়িতে উঠান বৈঠক করেন।
বৈঠক শেষে ফেরার সময় কাসিমনগর বাজারের কাছে পৌঁছালে গাড়িবহরের একটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এতে সামনের গ্লাস ভেঙে যায়, তবে কেউ আহত হননি।
ঘটনার পরপরই কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
মাওলানা মুখলিছুর রহমান বলেন, মরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ শেষে ফিরছিলাম। হঠাৎই গাড়ির দিকে ইট ছোড়া হয়। তখন আমরা গাড়ির বাইরে ছিলাম। কারা এর সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানিয়েছি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজিদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
