সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন। ছবি: প্রতিনিধি
expand
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন। ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে থাকা মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত ভবনের ভেতরে একজনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank