মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ৯৮০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:৪০ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জে র‍্যাব-৯-এর বিশেষ অভিযানে ৯৮০ পিস ইয়াবাসহ মোছাঃ আয়েশা (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া বাইপাস এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আয়েশা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের শাহাজাহানের স্ত্রী।

র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল পাইকপাড়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মাধবপুর থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে তা তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে উক্ত নারী যাত্রী কৌশলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার হেফাজতে স্কচটেপে মোড়ানো পাঁচটি কালো রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেট থেকে মোট ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আয়েশা স্বীকার করেছেন যে, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত ইয়াবা হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন