

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মো. নাজমুল হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।
কারাগারে নেওয়ার পথে অজয় কর খোকন বলেন, তার নামে কোনো জিডি বা মামলা না থাকলেও একের পর এক মামলায় তাকে জড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, হাইকোর্ট থেকে ‘নো শো অ্যারেস্ট, নো হ্যারেজ’ নির্দেশনা পেলেও তার সুফল পাননি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানান, হাইকোর্টের ওই আদেশ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পৌঁছে দেওয়া হয়েছিল এবং পরে আদালতে জামিননামাও দাখিল করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন মো. নাজমুল। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি গত বছরের ২৩ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন।