

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (৬ মে) দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাকযোগে মাদকদ্রব্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক দেড়টার দিকে মাধবপুর পৌর এলাকার মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্ট পরিচালনাকালে একটি লাল-নীল রঙের ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে ট্রাকের ভেতর থেকে একটি সিমেন্টের বস্তায় রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের নুরুল্যাঞ্জ গ্রামের মৃত শুক্ররামোল্লা ছেলে করিম (৪০), কুড়িগ্রামের বাকভাণ্ডার গ্রামের মৃত জহুরুল হক, ছেলে মেহেদী হাসান (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে তারা পরিবহন করছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদেরকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বুধবার বেলা আড়াইটায় এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।