সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম
ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
expand
ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবি'র পৃথক বিশেষ অভিযানে প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা জব্দ করেছে। রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) একটি বিশেষ টহল দল জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। গভীর রাতে একটি পুরাতন কাগজ বোঝাই ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাকের কার্টনের নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অপর এক অভিযানে একই এলাকায় সকাল ৮টার দিকে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। ভ্যানের ভেতরে থাকা বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়। এসব জিরাও পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে জানায় বিজিবি।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৭৮ লক্ষ টাকা। উদ্ধারকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন