শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ৬৬ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ, বিজিবির পৃথক অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৭:১৯ এএম
উদ্ধার করা মালামাল
expand
উদ্ধার করা মালামাল

হবিগঞ্জের মাধবপুরে পৃথক বিশেষ অভিযানে প্রায় ৬৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা, ফুচকা ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ১১ টায় এবিষয়ে সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মার্চ ভোররাত ৪টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি সন্দেহভাজন ট্রাক থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

একই দিন সকাল ৯টার দিকে একই এলাকায় আরও একটি পৃথক অভিযানে আরেকটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে লুকানো ভারতীয় কসমেটিকস ও জিরা উদ্ধার করা হয়। এসব পণ্যও জব্দ করে বিজিবি।

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন