বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ  

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা, কসমেটিকস ও একটি ট্রাক জব্দ করেছে।
expand
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা, কসমেটিকস ও একটি ট্রাক জব্দ করেছে।

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা, কসমেটিকস ও একটি ট্রাক জব্দ করেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টার দিকে এবিষয়ে সত্যতা নিশ্চিত করেন বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৩ মার্চ) বিকাল আনুমানিক ৫টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কীটনাশক ও সারের বস্তার আড়ালে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ব্যথানাশক ও চেতনানাশক ঔষধ এবং রং ফর্সাকারী নিম্নমানের কসমেটিকস উদ্ধার করা হয়।

একই দিন রাত আনুমানিক ১০টার দিকে একই এলাকায় আরেকটি ট্রাকে অভিযান চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন ভোররাত আনুমানিক ৩টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি মাহিন্দ্র ট্রাক জব্দ করা হয়। বিজিবির টহল দল ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চালক সেটি রাস্তার পাশে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কসমেটিকস উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্য ও ব্যবহৃত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন হয়ে এ ধরনের অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank