মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ইফতারের আগে তেল না পেয়ে বিপাকে চালকরা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:১৫ এএম আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:৫৫ এএম
শায়েস্তাগঞ্জ উপজেলার হবিগঞ্জ সড়কে অবস্থিত চৌধুরী ফিলিং স্টেশন
expand
শায়েস্তাগঞ্জ উপজেলার হবিগঞ্জ সড়কে অবস্থিত চৌধুরী ফিলিং স্টেশন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার হবিগঞ্জ সড়কে অবস্থিত চৌধুরী ফিলিং স্টেশনে ইফতারের পূর্ব মুহূর্তে তেল নিতে এসে বিপাকে পড়েন মোটরসাইকেল, যাত্রীবাহী বাস ও ট্রাক্টর চালকরা। প্রথমে ইফতারের পর এবং পরে তারাবির নামাজের পর তেল দেওয়া হবে বলে ঘোষণা দেওয়ায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে অনেক মোটরসাইকেল, বাস ও ট্রাক্টর তেল নিতে ফিলিং স্টেশনে আসে। কিন্তু সে সময় পাম্প কর্তৃপক্ষ জানায়, ইফতারের আগে তেল দেওয়া সম্ভব নয় এবং ইফতারের পর তেল দেওয়া হবে। পরে ইফতারের পর আবার জানানো হয়, তারাবির নামাজ শেষ হওয়ার পর তেল দেওয়া হবে।

এতে তেল নিতে আসা চালকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীরা বিষয়টি সাংবাদিকদের জানালে পাম্প কর্তৃপক্ষ ফিলিং স্টেশনের লাইট বন্ধ করে দেয় বলে অভিযোগ ওঠে, যাতে কেউ ক্যামেরার সামনে অভিযোগ দিতে না পারে।

তবে সাংবাদিকদের উপস্থিতি এবং চালকদের প্রতিবাদের মুখে কিছুক্ষণ পর আবার লাইট জ্বালানো হয় এবং সীমিত পরিসরে তেল বিক্রি শুরু করা হয়। এ সময় প্রতি মোটরসাইকেলে মাত্র ১০০ টাকার তেল দেওয়া হয় বলে অভিযোগ করেন চালকরা।

এ বিষয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, লাইট বন্ধ করা ও পরে আবার জ্বালানোসহ সব কিছুই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় চালক ও যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন