শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি
expand
৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি

সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।

জব্দকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি ৫৫ বিজিবি ব্যাটালিয়ন-এর অধীন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা-এর তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এ তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্ডারুয়া এলাকায় অবস্থান নেয় এবং টহল জোরদার করে।

এ সময় কয়েকজন চোরাকারবারী ভারত থেকে বস্তায় করে সন্দেহজনক মালামাল নিয়ে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ ও ধাওয়া দিলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X