সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
expand
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের জারুলিয়া হাজীবাড়িতে বিয়ের দাবিতে অনশন করা তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কনকনে শীত উপেক্ষা করে প্রেমিকের বাড়ির সামনে বসে থাকার পর পুলিশ উদ্ধার করে মেডিকেল করানোর জন্য হেফাজতে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, ওই দিন বিকেল থেকেই তরুণীটি হাতে বিষের বোতল নিয়ে জারুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ইয়াসিন আরাফাত ইমনের বাড়ির সামনে অনশনে ছিলেন।

তরুণীর দাবি, ছয় বছর ধরে ইমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার বিয়ের আশ্বাস দিলেও এখন তা অস্বীকার করে আসছেন। বিষয়টি স্থানীয় মুরব্বিরাও জানেন। কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তিনি অনশন করেন।

এদিকে, মেয়েটিকে বাড়ির সামনে বসা অবস্থায় দেখে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যান ইমনের বাবা আব্দুল মালেক -এমন অভিযোগও উঠেছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, তরুণীটি ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আপাতত তাকে পুলিশ হেফাজতে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X