সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
expand
ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানীতে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এর একপর্যায়ে ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। পরে কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময়ের বিক্ষোভের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। বিক্ষোভের কারণে অল্প সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank