শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার
expand
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ নেতা এস এম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হকের ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনে পৌঁছান এস এম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তখন তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা এস এম মুনিরের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন