শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম
expand
নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কোনাবাড়ী বিসিক ১ নং গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম হোসেনসহ থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।কোনাবাড়ী থানা বিএনপির সাধারন সম্পাদক বাবুল হোসেন বলেন,যারা বিএনপির ত্যাগী একজন নেতার বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন