

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুরের কোনাবাড়িতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকালে কোনাবাড়ী থানা বিএনপির সাবেক আহবায়ক মো. রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে এ পরিছন্নতা অভিযান শুরু করা হয়।
নিজ আঙ্গিনায় পরিষ্কার রাখি সকলের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাস স্ট্যান থেকে পরিছন্নতা অভিযান শুরু করেন তারা।নেতাকর্মীরা নিজ হাতে এ অভিযান বাস্তবায়নে অংশ নেন।
এসময় কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সাজ্জাদুর রহমান মামুন বলেন,দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে ফুটপাত পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এসময় তিনি নিজ আঙ্গিনাসহ আশেপাশের এলাকা পরিস্কার রাখতে সবার প্রতি আহবান জানান।
মন্তব্য করুন