

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, কালিগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো: খায়রুল হাসান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করে থাকে জনগণের কল্যাণে।
জন দুর্ভোগ লাঘব করে জনগণের সমস্যা সমাধানে। জামায়াত সবসময় বিপন্ন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে।
রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় না গিয়ে ও জামায়াত দলীয়ভাবে যে সমস্ত সামাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তা রাজনীতির জন্য উজ্জ্বল মডেল।মঙ্গলবার সকালে গাজীপুর জেলার কালিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঘোনপাড়ায় একটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো: আফতাব উদ্দিন, কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, পৌরসভার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন,থানা কর্মপরিষদ সদস্য মো: আমিনুল ইসলাম, জামায়াত নেতা সাংবাদিক হুমায়ুন কবির, মো: আরিফ,মো: আবু তাহের,মনির হোসেন প্রমুখ।
এছাড়া সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ এবং কালিগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সন্মানিত শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় হয়।
মন্তব্য করুন