শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে জামায়াতের গণমিছিল

গাজীপুর প্রতিনিধি :
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
expand
গাজীপুরে জামায়াতের গণমিছিল

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামি শুক্রবার সকালে এক গণমিছিল করেছে।

সকাল ১০টায় টঙ্গীর শালিকচূড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন , জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া, গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, মো. হোসেন আলী, সালাহ উদ্দিন আইয়ুবী, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, আফজাল হোসাইন, পশ্চিম থানা জামাশাত আমীর আনোয়ার হোসেন ভূইয়া, পূর্ব থানা আমির নজরুল ইসলাম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলে বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।

এদিন জামায়াতে ইসলামি গাজীপুর-৬ আসনে আনুষ্ঠানিকভাবে ড. হাফিজুর রহমানকে মনোনীত প্রার্থী ঘোষণা করে। প্রার্থী ঘোষণার পরপরই এ বিশাল গণমিছিলকে দলীয় প্রার্থীর শক্তি প্রদর্শনের শোডাউন হিসেবেও দেখা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন