সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কোমল বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম
গাজীপুরে কোমল বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা
expand
গাজীপুরে কোমল বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের সঙ্গে কোমল বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকার কৃষক আয়েত আলীর বাড়ি সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। উপস্থিত কৃষকদের মাঝে কোমল বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহবুব আলম, পরিচালক (প্রোগ্রাম) খন্দকার মাহফুজুল বাচ্চু, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আশরাফুল হক, কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম (আকিক), মোহাম্মদ আলী, ড. জাকির হোসেন, ডা. শফিকুল আহাদ সর্দার (স্বপন) এবং ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক কামাল হোসেন শেখ, ইব্রাহিম খান প্রমুখ। তারা কোমল বীজের গুরুত্ব, উৎপত্তি ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে উপস্থিত সবাই কোমল বীজ দ্বারা উৎপাদিত ফসলের মাঠ পরিদর্শন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন