শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছরের শিশুকে ধর্ষণ করল পূজামণ্ডপের সহ-সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম
expand
৮ বছরের শিশুকে ধর্ষণ করল পূজামণ্ডপের সহ-সভাপতি

গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুরাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপের সহ-সভাপতি ভজেন্দ্র সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বুধবার (১ অক্টোবর) দুপুরে সুরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির মা একই দিন সন্ধ্যায় কাশিমপুর থানায় মামলা করলে রাতেই ভজেন্দ্র সরকারকে আটক করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, পূজার দিন সকাল থেকে সুরাবাড়ীর আশ্রয়ণ প্রকল্প পূজামণ্ডপে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে মণ্ডপের পাশে কয়েকটি শিশু খেলা করছিল। ওই সময় সহ-সভাপতি ভজেন্দ্র সরকার একটি শিশুকে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের অভিযোগ ওঠে।

পরে শিশুটির স্বজন ও স্থানীয়রা গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, শিশুটিকে ধর্ষণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে ফরেনসিক পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন