মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে ঢুকে আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
নিহত অমিতাভ চন্দ্র সুজন (৩৬)
expand
নিহত অমিতাভ চন্দ্র সুজন (৩৬)

গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে ঢুকে এক আইনজীবীর সহকারীকে (মুহুরি) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে

নিহত অমিতাভ চন্দ্র সুজন (৩৬) ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় মুহুরি হিসেবে জেলা জজ কোর্টে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন সুজন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পলাশবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup