শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কীর্তন শুনে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই ব্যবসায়ীর

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
expand
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন গান শুনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদ্রাসার সামনে, মাঝকান্দিভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে।

নিহতরা হলেন, সাতৈর এলাকার বাসিন্দা ও সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) এবং শেলাহাটি এলাকার নারান সাহা (৫৫)।

আহতরা হলেন- সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি ও অটোভ্যানচালক সুমন। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন একসঙ্গে কাদিরদি এলাকায় কীর্তন গান শুনে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কানখড়দি মাদ্রাসার সামনে ফরিদপুরগামী একটি বেপরোয়া গতির ট্রাক বিপরীত দিক থেকে এসে অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।

বিষয়টি নিশ্চিত করে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, কাদিরদি থেকে কীর্তন শুনে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং পাঁচজন আহত হয়েছেন।”

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন