শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে খেলাফত মজলিশের অফিস উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বড় ব্রীজ সংলগ্ন মেইন সড়কের পাশে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা শাখা অফিস।

শনিবার রাতে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ছিল দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিশের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্যা।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা সাদিকুর রহমান ও মাওলানা আরাফাত হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মুফতি সালাহ উদ্দিন।

“ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত” — এই মূল স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাফত মজলিশ একটি শান্তিপূর্ণ ইসলামিক রাজনৈতিক দল, যার লক্ষ্য সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এসময় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান মোল্যা বলেন, “আমি দীর্ঘদিন এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত আছি। খেলাফত মজলিশের আদর্শে কাজ করলে জান্নাত লাভ করা সম্ভব। আমরা চাই সৎ, যোগ্য ও রাসুল (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত সমাজ গঠন।”

অনুষ্ঠানে উপজেলা যুব মজলিশ, ছাত্র মজলিশ ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন