শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০ দোকান

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:০০ পিএম
বোয়ালমারী কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০টি দোকান।
expand
বোয়ালমারী কাদিরদি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০টি দোকান।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কমপক্ষে ২০টি দোকান।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রথমে নাসির নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের মুদি, ঔষধ, কাপড়, চা, জুতার ও বীজের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাশ অভিযোগ করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছান। এতে আগুন নিয়ন্ত্রণের আগেই বাজারের বেশিরভাগ দোকান ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ২০ থেকে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের উৎস এখনো জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতি ব্যাপক।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হিমাংশ শেখর বিশ্বাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, প্রায় ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তদন্ত করে জানা যাবে। ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন