শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইয়াবাসহ সুলতান মাহমুদ মন্টু (৪০) নামের এক যুবলীগ নেতা যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, যুবলীগ নেতা মন্টুর কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়।

আটক হওয়া যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টু উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পাশাপাশি তিনি কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডুর ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যানের প্রভাব এবং রাজনৈতিক পরিচয়কে আশ্রয় করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে নানা অভিযোগ থাকলেও এতদিন তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, “যৌথবাহিনী মন্টুকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন