

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“টাইফয়েড জ্বর প্রতিরোধের টিকা নেবো দল বেঁধে” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াসহ অন্যান্য শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির আওতায় নগরকান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে নিবন্ধিত সর্বমোট ৫৫হাজার ২শ ৯জন শিক্ষার্থীকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
মন্তব্য করুন