রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক গ্রুপের সূত্রে ছাত্রাবাসে আসা ৫ যুবককে আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:০৭ পিএম
ফেসবুক গ্রুপের সূত্রে ছাত্রাবাসে আসা ৫ যুবককে আটক, থানায় ৩ জন
expand
ফেসবুক গ্রুপের সূত্রে ছাত্রাবাসে আসা ৫ যুবককে আটক, থানায় ৩ জন

ফরিদপুর শহরের একটি ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছেন মেসের শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে তাদের মধ্যে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর দুই শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) দুপুরে শহরের কমলাপুর মহল্লার চানমারী এলাকার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

পুলিশের হাতে সোপর্দ হওয়া তিনজন হলেন—সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিহাদ হোসেন (২৮), নিউমার্কেট এলাকার দর্জি বাবু খান (৩৮) এবং গোয়ালচামট এলাকার কৃষ্ণ মন্ডল (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রাবাসের কয়েকজন বোর্ডার এক শিক্ষার্থীর আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সমকামিতার বিষয়ে কিছু তথ্য পাওয়া যায় বলে দাবি করেন তারা। এ সময় তার ও অপর এক শিক্ষার্থীর মোবাইল ফোনে ফেসবুকভিত্তিক কয়েকটি ব্যক্তিগত গ্রুপের সন্ধান মেলে বলেও অভিযোগ করা হয়।

মেসের কয়েকজন বোর্ডারের দাবি, ওই দুই শিক্ষার্থীর মাধ্যমে গ্রুপের অন্য সদস্যদের ছাত্রাবাসে আসতে বলা হয়। শনিবার দুপুরে তিনজন সেখানে এলে স্থানীয়রা তাদের আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন।

আটক বাবু খান জানান, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের একটি অনলাইন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। একটি বেসরকারি সংস্থায় স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে কয়েকজনের সঙ্গে তার পরিচয় হয় বলে তিনি দাবি করেন।

অপর আটক জিহাদ হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়েছিল। তিনি বলেন, “আজ প্রথমবার সরাসরি দেখা করতে এসেছিলাম। বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত।”

খবর পেয়ে কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তিনজনকে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ecuador VS Curaçao
Scheduled
21 Jun, 06:00 AM
VS
World Cup