বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির জনসভায় অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
বিএনপির জনসভায় অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু
expand
বিএনপির জনসভায় অসুস্থ হয়ে সমর্থকের মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে সিদ্দিক মাতুব্বর (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সিদ্দিক মাতুব্বর সালথা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত খালেক মাতুব্বরের ছেলে এবং বিএনপির একজন সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার বিকেলে সালথা সরকারি মডেল হাই স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিদ্দিক মাতুব্বর।

এ সময় উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর বলেন, “সিদ্দিক মাতুব্বর জনসভায় উপস্থিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন