মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টা পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরলো দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে পরীক্ষামূলক উৎপাদনে যায় ইউনিট টি। বর্তমানে ওই ইউনিট থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবাহ হচ্ছে।

এর আগে, বুধবার (২২ এপ্রিল) রাত ১০ টা ২ মিনিটে বয়লারে যান্ত্রিকত্রুটি দেখা দেয়। এর কিছুক্ষন পরই তাপবিদ্যুৎ কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘন্টা পর শুক্রবার সকালে মেরামত কাজ শেষ হয়। দুপুরের পর থেকে ইউনিটটি স্বল্প পরিমানে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Austria
88'
1 - 0
38' Lionel Messi
World Cup