বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগ দিলেন ৮ নেতা

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
জামায়াতে যোগ দিয়েছেন গণঅধিকার ও শ্রমিক অধিকার পরিষদের  ৮ নেতাকর্মী
expand
জামায়াতে যোগ দিয়েছেন গণঅধিকার ও শ্রমিক অধিকার পরিষদের ৮ নেতাকর্মী

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গণঅধিকার ও শ্রমিক অধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন ৮ নেতা-কর্মী।

রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতে যোগ দেন।

যোগদানকারী নেতারা হলেন- বীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের অর্থ সম্পাদক মো. মীর সায়াফ, শ্রমিক অধিকার পরিষদের সদস্য তরিকুল ইসলাম, আবুল কালাম, রাসেল ইসলাম এবং আমিনুল ইসলামসহ মোট ৮ জন নেতা-কর্মী জামায়াতে যোগ দেন। ‎ এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন