

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


“জনগণকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নয়, এন্টি-চাঁদাবাজির কার্ড দিতে হবে। সেই সঙ্গে জনগণের ভাগ্য পরিবর্তনে এনসিপির কোনো বিকল্প নেই। আর নির্বাচনের দিন যারা ভোটকেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন। কারণ বুলেটের সামনে দাঁড়িয়েও পিছু হটেননি জুলাই যোদ্ধারা। দখলবাজদের প্রতিহত করতে এনসিপি ও জামায়াত-শিবির যথেষ্ট”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জামায়াত–এনসিপি ১১-দলীয় জোটের উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দিনাজপুর-৫ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ডা. আব্দুল আহাদকে জয়ী করার লক্ষ্যে শাপলাকলি প্রতীকে ভোট চান হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী পদযাত্রার মাধ্যমে প্রথমবারের মতো পার্বতীপুরে আসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় দুই নেতা।
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জামায়াতের জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর ইউসুফ আলী, সেক্রেটারি আবু সায়েমসহ জামায়াত ও এনসিপির স্থানীয় এবং কেন্দ্রীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন
