বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে আটক ২

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
প্রক্সি দিতে এসে দুই যুবক আটক
expand
প্রক্সি দিতে এসে দুই যুবক আটক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে এসে দুই যুবক আটক হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালীন তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটককৃতরা হলেন— জয়পুরহাট জেলার কালাই উপজেলার পাঁচপাইকা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. বিদ্যুৎ হোসেন (৩১) এবং ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা রাজু আহমেদ (২৯)। এদের মধ্যে বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের নিউক্লিয়াস কোচিং সেন্টারের বৈরাগীর মোড় শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক বিদ্যুৎ হোসেন জয়পুরহাটের হুজাইফা সাবিত নামে এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। বিনিময়ে সাবিতের মামা আবুজার গিফারীর সাথে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার চুক্তি হয়েছিল বিদ্যুতের। অন্যদিকে, রাজু আহমেদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা আকীব রাহা তিতুমীরের হয়ে অর্থের বিনিময়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ‎

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, বিগত দুই দিন অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হলেও আজ ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালে জালিয়াতির অভিযোগে এই দুজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। আমরা এই চক্রের মূল হোতাদের ধরতে পুলিশের সহায়তা নিচ্ছি। এছাড়া যাদের হয়ে তারা পরীক্ষা দিতে এসেছিলেন, সেই মূল পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন